সোমবার, ০৮ জুন, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। ৪ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত এই কেন্দ্রীয় কমিটিতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সন্তান ও বর্তমান যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি এক্টিভিস্ট আবু সাঈদ আহমেদ সহ সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন।
উল্লেখ্য আবু সাঈদ আহমেদ দীর্ঘদিন থেকে যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি কেন্দ্রীয় যুবদলের আন্তজার্তিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটির প্রিয় মুখ আবু সাঈদ আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সহ সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাঁকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। তাঁরা তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।
।