শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া তিনটায় নিউইয়র্কের ম্যানহনে একটি হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়ে হাডসন নদীতে বিধ্বস্ত হয়। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা ছয়জন নিহত হন।
হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ছয়জনের মধ্যে তিনটি শিশু, বাকি তিনজন প্রাপ্তবয়স্ক।
নিহতদের পরিচয় ইতিমধ্যেই জানা গেছে। নিহত অগাস্টিন এসকোবার সিমেন্স স্পেনের প্রেসিডেন্ট ও সিইও হিসাবে কর্মরত ছিলেন। তিনি তাঁর স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে বেড়াতে এসেছিলেন নিউইয়র্কে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তারা সকলেই মারা যান। নিহত অন্যজন হলেন হেলিকপ্টারের পাইলট।
নিউইয়র্কে বিমান বিধ্বস্তের ঘটনায় সব মহলে শোকের ছায়া নেমে আসে। নগরীর মেয়র এরিক অ্যাডামস হেলিকপ্টার দুর্ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে মন্তব্য করেছেন।
শাহ ফারুক রহমান
এডিটর,বিডিইয়র্ক, নিউইয়র্ক।