এশিয়ান কাপে ৩টি গ্রুপ হবে, প্রতি গ্রুপে ৪টি করে দল। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার আপ এবং ২টি সেরা ৩য় স্থানপ্রাপ্ত দল কোয়ার্টার ফাইনাল ও অলিম্পিকের মূল স্টেজে কোয়ালিফাই করবে।
কোয়ার্টার ফাইনালের জয়ী ৪টি দল বিশ্বকাপে কোয়ালিফাই করবে।
পরাজিত ৪টি দল প্লে অফ খেলবে যার ভেতর থেকে জয়ী দুই দল বিশ্বকাপে কোয়ালিফাই করবে এবং পরাজিত দুই দল ইন্টার-কনফেডারেশন্স প্লে অফে কোয়ালিফাই করবে; আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও উত্তর আমেরিকার ২টি করে দল এবং ওশেনিয়া ও ইউরোপের ১টি করে দলের সাথে। এই ১০টি দল হতে ৩টি দল বিশ্বকাপে কোয়ালিফাই করবে।