বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
বিভিন্ন ধরণের খেলাধুলা, অতিথিদের শুভেচ্ছা বক্তৃতা, সঙ্গীতানুষ্ঠান, পুরস্কার বিতরণ,র্যাফেল ড্র আর বাহারী বাঙ্গালী খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল বাগেরহাট জেলা সোসাইটি ইউএসএ ইনক’র বার্ষিক বনভোজন। গত রোববার নিউইয়র্কের ভ্যালিস্ট্রিম স্টেট পার্ক এ আয়োজিত বনভোজনস্থল ছিল যেন এক খন্ড বাগের হাট।
সকালে নাস্তা পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় বনভোজনের কার্যক্রম। তারপর সবাই চলে যান খেলার মাঠে। শুরু হয় পুরুষদের বল ড্রপ। সব বয়সী ছেলেদের অংশগ্রহণে খেলাটি ছিল বেশ প্রাণবন্ত। সময় স্বল্পতার কারণে ছোটদের খেলা না হলেও সবার হাতে গিফ্ট তুলে দেওয়া হয়। এ সময় সবার মাঝে তরমুজসহ বিভিন্ন সিজনাল ফল পরিবেশন করা হয়।
এরপরই ব্যবসায়ী প্রতিষ্ঠান নবাবের পক্ষ ছিল বিভিন্ন গ্রেসারী আইটেম নিয়ে প্রতিযোগিতা। নারী, পুরুষ দুই সারিতে এই প্রতিযোগিতায় অংশ নেন এবং জিতে নেন ইলিশ মাছ, সমোচা, ডালপুরিসহ নানা আইটেম। লম্বা লাইনে দাঁড়িয়ে এ মুহূর্তটি উপভোগ করেন সকলে।
নবাবের প্রতিযোগিতার পর বাহারী বাঙ্গালী নানা পদের খাবারে-মধ্যাহ্নভোজে আপ্যায়ণ করা হয় বাগেরহাট জেলাবাসীসহ অতিথি সবাইকে। খাবার শেষে ছিল মেয়েদের পিলো পাসিং। চারদিকে গোল হয়ে দাঁড়িয়ে অংশ নেন সব বয়সী মেয়েরা। আর এ দৃশ্যটি ছিল খুবই দৃষ্টিনন্দন।
পিলো পাসিং শেষে শুরু হয় সঙ্গীতানুষ্ঠান। বাপ্পি কর্মকার, মিতা কর্মকার,নূপুর, বিভা’র গানে নেচে গেয়ে উল্লাস করেন বনভোজনে অংশ নেয়া সকলে।
দিনব্যাপী আয়োজনের ফাঁকে ফাঁকে শুভেচ্ছা বক্তৃতা করেন প্রধান অতিথি এনওয়াই হোম সার্ভিস পিসিএ’র সিইও এবং প্রেসিডেন্ট আজিজ মোহাম্মদ, বিশেষ অতিথি ডা. তৌহিদ, মাছওয়ালার স্বত্বাধিকারী বিশাল ভূঁইয়া,নাসির উদ্দিন খান পল, সদরুন নূর, প্রকৌশলী ওয়াকিব চৌধুরীসহ অনেকে।
সঙ্গীতানুষ্ঠান শেষে বাগেরহাট জেলা সোসাইটির উপদেষ্টা সৈয়দ আল আমিন রাসেলের প্রাণবন্ত উপস্থাপনায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তৃতা করেন সংগঠনের সভাপতি লিটু চৌধুরী, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, বনভোজনের আহবায়ক ফারুক চৌধুরী, প্রধান সমন্বয়কারী শেখ আনসার আলী, সদস্য সচিব রায়হান পারভেজ, স্বপন তালুকদার, মুরাদ খন্দকার, শাহ রহমান, চয়ন মিস্ত্রী, রাসেল আবেদীন,গোলাপ , জাকির হোসেন, শেখ মনিরুজ্জামান , পর্না ইয়াসমিন,মো: মোহিত, হাসান, সাইফুল ইসলামসহ অনেকে।
সবশেষে ছিল আকর্ষণীয় র্যাফেল ড্র। এতে স্বর্ণের চেইনসহ ১০টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।