বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কএর যৌথ উদ্যোগে মঙ্গলবার ১৬ ডিসেম্বর) যথাযথ মর্যাদা ও বিপুল উৎসাহউদ্দীপনায় মহান বিজয় দিবস উদ্যাপিত হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্টব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশী শিক্ষার্থী ও কমিউনিটি সদস্যসহ বিপুল সংখ্যক অতিথি উপস্থিতছিলেন।
অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হকমহান মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বীরমুক্তিযোদ্ধা ও সকল বীরাঙ্গনার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেনরক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ও আন্তরিকভাবেসচেষ্ট থাকতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশেরঅন্তবর্তীকালীন সরকার যে সংস্কার কর্মসূচী হাতে নিয়েছেন, তা বাস্তবায়নের জন্যকনসাল জেনারেল সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন। বাংলাদেশেরআর্থ-সামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্রে বাসবাসরত প্রবাসী ভাই-বোনদের অধিকতরঅবদান রাখার জন্য তিনি আহবান জানান।এছাড়াও তিনি প্রবাসীদেরঅনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পোস্টালব্যালটে ভোট প্রদানে সকলকে অনুপ্রাণিত করেন।
অনুষ্ঠানে ৭১-এর সকল শহিদ, শহিদ বুদ্ধিজীবী, শহিদ বীর মুক্তিযোদ্ধাদেরআত্মার মাগফেরাত কামনা করে দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষদোয়া ও মোনাজাত করা হয়। পরে কমিউনিটির শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ একসাংস্কৃতিক পরিবেশনা ও সভায় আগত অতিথিদের ঐতিহ্যবাহী দেশীয় খাবারেআপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।