সোমবার, ০৪ মে, ২০২৬
নিউইয়র্কের জ্যামাইকা এভিনিউ’র ১৮০-৩ এ উদ্বোধন হল বাংলাদেশী মালিকানাধীন নতুন ফার্নিচার হাউসের। বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এর উদ্বোধন করেন নিউইয়র্ক স্টেট এসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রীন।
এ সময় ‘জেভিআই এস ফার্নিচার এন্ড ম্যাটট্রেস’ নামের স্টোরটির কর্ণধার একেএম শফিকুল ইসলাম সবাইকে স্বাগত জানান। তিনি বলেন, শুধু ব্যবসা আমার উদ্দেশ্য নয়, এর মাধ্যমে আমি নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটির মানুষের সেবা করতে চাই।
উদ্বোধনী অনুষ্ঠানে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক হককথা ও আজকের টেলিগ্রাম সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, ইমাম হাফেজ রফিকুল ইসলাম, মুফতি মোহাম্মদ মালেক, জ্যামাইকা মুসলিম সেন্টারের সেক্রেটারী ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, বিডিইয়র্ক.কম সম্পাদক শাহ ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী বিটি আলম সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। এর আগে নতুন ফার্নিচার ভবনে দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব মাওলানা আবু জাফর বেগ। তিনি নতুন এই ব্যবসার উন্নতিকল্পে মহান রাব্বুল আলামিনের রহমত কামনা করেন।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে একেএম শফিকুল ইসলাম জানান, সপ্তাহের ৭দিনই সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত স্টোরটি খোলা থাকবে। ভিয়েতনাম থেকে আমদানী করা বাসা-বাড়ীর জন্য প্রয়োজনীয় ও পছন্দের সকল ফার্নিচার পাওয়া যাবে এখানে। রিটেল আর হোলসেলে চলবে বেচাকেনা। উদ্বোধন উপলক্ষ্যে চলছে সর্বোচ্চ ৫০% বিশেষ ছাড়। নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ একেএম শফিকুল ইসলাম তাঁর নতুন সফলতার মুখ দেখুন, অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ কমিউনিটির সব শ্রেণী পেশার মানুষ সে কামনাই করেন।
শাহ ফারুক রহমান এডিটর,
বিডিইয়র্ক, নিউইয়র্ক।