বুধবার, ১২ আগস্ট, ২০২৬
জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব মার্কিন মুলুকে নিজের একক কনসার্ট সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছেন। গত শনিবার (৮ আগস্ট) নিউইয়র্কের মঞ্চে ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’ শিরোনামের এই গান পরিবেশনার মাধ্যমে উপস্থিত প্রবাসীদের মুগ্ধতায় ভাসান এই তারকা।
নিউইয়র্কের প্রবাসীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ভালোবাসার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও যোগ করেন, ‘আমার একক শো-টিকে এমন এক অবিস্মরণীয় সাফল্য এনে দেওয়ার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। যারা কনসার্টে এসে সাফল্যমণ্ডিত করে তুলেছো, তাদের সবার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা। ’ অভিনেতার এই স্ট্যাটাস প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। তার একক এই মিউজিক্যাল নাইট প্রবাসীদের মাঝে দারুণ সাড়া ফেলেছে এবং কনসার্টটি নিউইয়র্কের সংস্কৃতিপ্রেমীদের মনে দীর্ঘদিন স্মৃতির পাতায় থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।