সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
দিলশাদ নাহার কনা, ইমরান মাহমুদুল আর চ্যানেল আই সেরাকণ্ঠ ঝিলিকের একের পর এক পরিবেশনায় মুগ্ধ প্রবাসী আমেরিকানরা। গত শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের ইভানজেল চার্চ সেন্টারে আয়োজিত মেগা ইভেন্ট ‘আনফরগটেবল মিউজিক্যাল নাইট’ ছিল প্রাণবন্ত, উপভোগ্য।
অনুষ্ঠানটি প্রেজেন্টেড বাই সাপ্তাহিক ইনকিলাব সম্পাদক ও হোম কেয়ার ব্যবসায়ী জাহেদ আলম। নিউইয়র্কস্থ বিউটিফুল ল্যাডিস অব ইউএসএ আয়োজিত এই সঙ্গীত অনুষ্ঠানের সহযোগিতায় ছিল দেশি মিউজিক। অনুষ্ঠানের শুরুতেই নিউইয়র্কের জনপ্রিয় উপস্থাপক শারমিনা সিরাজ সোনিয়া দ্য বিউটিফুল লেডিসের নাদিয়া চৌধুরী ও সিলভী আকন্দকে নিয়ে স্টেজে আসেন। তারা স্বাগত জানান উপস্থিত দর্শকদ-শ্রোতাদের।
এ সময় নাদিয়া চৌধুরী ও সিলভী আকন্দ বলেন, আমরা বাংলা গানে প্রবাসে বাংলাদেশ ও বাংলা সংস্কৃতিকে তুলে ধরার অভিপ্রায়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। য়দি এই গান যদি আপনাদের নূ্যূনতম আনন্দ দিতে পারে তবেই আমরা আয়োজনের স্বার্থকতা খুঁজে পাব। এরপরই‘ দ্য বিউটিফুল লেডিস অব ইউএসএ ইনক’র সদস্যরা দুই দেশের(বাংলাদেশ ও আমেরিকা) জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।
মুল পর্বে প্রথমেই স্টেজে আসেন চ্যানেল আই সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন ঝিলিক। তিনি শুরু করেন দেশের গান ‘ধন ধান্য পুষ্প ভরা দিয়ে। আর সুর মেলান দর্শক-শ্রোতা। তারপর এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেওনা, বসন্ত বাতাসে, ইস্টিশনের রেল গাড়িটাসহ ডজনখানেক গানে স্টেজ মাতালেন ঝিলিক। ঝিলিকের পরই স্টেজে আসেন এই মুহূর্তের হার্টথ্রুপ শিল্পী ইমরান মাহমুদুল। তুই কি আমার হবিরে দিয়ে শুরু করে কন্যা কন্যা, আমার সোনা বন্ধুরেসহ অসংখ্য জনপ্রিয় গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী ইমরান। তিনি গান পরিবেশনের সময় সরাসরি দর্শক সারিতেও চলে আসেন যা শ্রোতাদের বাড়তি আনন্দ দেয়।
এ সময় কিছুটা বিরতি দিয়ে দর্শকদের উদ্দেশ্যে কথা বলেন আয়োজকরা। ভবিষ্যতে আরও মানসম্মত অনুষ্ঠান উপহার দেওয়ার অঙ্গীকার ও করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন জাহিদ আলম,এটর্নি মঈন চৌধুরী, দারাআবু জোবায়ের, রায়হান আহমেদ, মনির জামান,রকি আলিয়ান, অনিক রাজ,আজাজুল ইসলাম নাঈম, বিউটিফুল ল্যাডিস অব ইউএসএ এর নাদিয়া চৌধুরী ও সিলভী আখন্দ, শারমিনা সিরাজ সোনিয়া।
আয়োজকদের শুভেচ্ছা বিনিময়ের পর স্টেজে আসেন দেশের স্বনামধন্য গায়িকা দিলশাদ নাহার কনা। ধুম তা না দিয়ে শুরু। আর তারপর যেন থামার কোন ফুরসত নেই। একে একে গাইলেন এক ডজন গান। দ্য বিউটিফুল লেডিসের সদস্যরা স্টেজের সামনে নেচে গেয়ে তাঁকে সঙ্গ দিলেন। কনা শেষ করলেন সাকিব খানের জনপ্রিয় মুভির গান দুষ্টু কোকিল দিয়ে। আর ততক্ষণে গোটা অডিটরিয়াম উন্মাতাল। কনা, ইমরান আর ঝিলিকের সুরের মূর্ছনায় প্রবাসী আমেরিকানরা কাটালেন এক অসাধারণ সন্ধ্যা -যা তারা মনে রাখবেন বহুদিন।
শাহ ফারুক রহমান এডিটর,
বিডিইয়র্ক, নিউইয়র্ক।