সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান এবং আন্তর্জাতিক বিচার আদালতের বিচারপতি নাভি পিল্লাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। নোবেল কমিটি জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার ওই বিচারককে "শান্তি ও আন্তর্জাতিক আইন প্রসারে তার প্রচেষ্টার জন্য" স্বীকৃতি দেওয়া হয়েছে, যা "আরও ব্যাপক একটি বৈশ্বিক আইনি ব্যবস্থার" পথ প্রশস্ত করেছে।
৮৫ বছর বয়সী পিল্লাই তার কয়েক দশক দীর্ঘ কর্মজীবনে রুয়ান্ডা, মিয়ানমার ও গাজাসহ বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজে অংশ নিয়েছেন। তার প্রাথমিক কাজের মধ্যে ছিল দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদবিরোধী কর্মীদের পক্ষ সমর্থন করা, এবং শুক্রবার তিনি নেলসন ম্যান্ডেলা ও আর্চবিশপ ডেসমন্ড টুটুর পদাঙ্ক অনুসরণ করে দেশটির পঞ্চম শান্তি পুরস্কার বিজয়ী হন।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।
।