শনিবার, ১৬ মে, ২০২৬
ঢোলের বাজনা আর মুক্তিযুদ্ধের পক্ষের গগনবিদারী স্লোগানে শুক্রবার বিকেলে নিউইয়র্কে শুরু হয়েছে ৩ দিনের বঙ্গবন্ধ আন্তর্জাতিক বইমেলা। নিউইয়র্কের লংআইল্যান্ড সিটিতে(3920 27th street, Long Island City, NY-11101) আয়োজিত এই বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান লেখক, সাহিত্যিক, সাংবাদিক, কবি, গবেষক, শিল্পী, পাঠকসহ সকল শ্রেণী পেশার মানুষের এক মিলনমেলায় পরিণত হয়।
পরে অডিটরিয়ামে বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস-বিপা’র শিল্পীদের দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের পর বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন স্বনামধন্য লেখিকা ক্যারোলিন রাইট। বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলার সদস্য সচিব স্বীকৃতি বড়ুয়ার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বইমেলার আহবায়ক বিশিষ্ট লেখক, বিজ্ঞানী, গবেষক একুশে পদকপ্রাপ্ত ড. নূরন নবী।
এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ একটি সংকটকাল অতিক্রম করছে। এই সময় এই আয়োজন একটি সময়োপযোগী আয়োজন। এতে শরিক হতে পেরে আমি আনন্দিত।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড. এনামুল হক, এ্যানি ফেরদৌস, ডা. মাসুদুল হাসান, কবি বেলাল বেগ,বিশিষ্ট নাট্যাভিনেত্রী লুৎফুন্নাহার লতা, ফরিদা ইয়াসমিন, ড. মহসিন আলী, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসারসহ বীর মুক্তিযোদ্ধাগণ, জাকারিয়া চৌধুরী, আব্দুল কাদের, সঙ্গীতা ইমাম, পাভেল রহমান, ঈনুল ইসলাম, মঈনুজ্জামান, ইফজাল চৌধুরী, শামীম আলামিন, গোপাল স্যাণ্যাল,পিনাকী তালুকদার, শিবলী সাদেক, লিটু আনামসহ অনেকে। আয়োজকরা জানিয়েছেন, প্রথম দিন শুক্রবার রাত ১০টা পর্যন্ত মেলা চলেছে। তবে শনি ও রোববার সকাল ১০ টা থেকে রাত ১০টা পর্যন্ত বইমেলা দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। তারা জানান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলায় প্রায় অর্ধশতাধিক স্টল স্থান পেয়েছে। মেলা প্রাঙ্গণে আছে বাহারী খাবারের স্টলও। প্রতিদিন আলোচনা, সেমিনার, কবিতা আর গানে মেলা প্রাঙ্গণে থাকবে প্রাণচঞ্চল্য, জানালেন আয়োজকরা।
শাহ ফারুক রহমান এডিটর,
বিডিইয়র্ক, নিউইয়র্ক।