শনিবার, ২০ জুন, ২০২৬
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে দুই দেশ মুখোমুখি হয়েছিল দ্বিতীয় জয়ের আশায়।
লুমেন ফিল্ডে গ্রুপ ‘ডি’র লড়াইয়ে ম্যাচের শুরু থেকেই দারুণ গতিতে আক্রমণে ওঠে যুক্তরাষ্ট্র। দ্রুত আক্রমণের ফলও তারা পায়। ফোলারিন বালোগানের বাড়ানো পাস নিজেদের জালে পাঠিয়ে দেন অস্ট্রেলিয়ার ক্যামেরন ক্যামেরন বার্গেস। এরপর ৪৩ মিনিটে লিড দ্বিগুণ করে স্বাগতিকরা। সার্জিনো ডেস্টের শট প্রতিপক্ষের গায়ে লেগে দিক বদলে গেলে হেডে অস্ট্রেলিয়া জালে বল পাঠান অ্যালেক্স ফ্রিম্যান।
২-০ গোলের ব্যবধানে প্রথমার্ধ শেষ হয়। বিরতির পর দুদলই আক্রমণের পসরা সাজিয়েছিল। একাধিক সুযোগও তৈরি করেছিল। তবে গোল ব্যবধান অটুট থাকে। শেষ অবধি ২-০ গোলে আসরে দ্বিতীয় জয়ের দেখা পায় যুক্তরাষ্ট্র।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।