শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬
বিশ্বকাপের নকআউট পর্বেও নিজেদের দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে স্পেন। রাউন্ড অব থার্টি টু’র ম্যাচে অস্ট্রিয়াকে তিন-শূন্য গোলে উড়িয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে লা রোজারা।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে স্পেন। দারুণ এক দলীয় আক্রমণ থেকে পেদ্রো পোরো হেডে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ৮৯ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে অস্ট্রিয়ার বিদায় ঘণ্টা বাজিয়ে দেন ওইয়ারসাবাল। পুরো ম্যাচে ৭৭ শতাংশ সময় বল দখলে রেখে অস্ট্রিয়াকে কোনো সুযোগই দেয়নি স্পেনের রক্ষণভাগ। এই জয়ে শেষ ষোলো নিশ্চিত করা স্পেনের পরবর্তী প্রতিপক্ষ হবে পর্তুগাল ও ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচের বিজয়ী দল।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।