সোমবার, ০৬ জুলাই, ২০২৬
শেষ মুহূর্তে ব্রাজিলের খেলোয়াড়কে ডি-বক্সের ভেতরে ফাউল করায় পেনাল্টি দেয় রেফারি। স্পট কিক থেকে গোল করেন নেইমার।
জাপানের বিপক্ষে মাঠে নামেননি নেইমার। তবে শেষ ষোলোর ম্যাচে ৬৮তম মিনিটে মার্তিনেল্লির বদলি হিসেবে আনচেলত্তি নেইমারকে মাঠে নামালেন। গোলশূন্যতে শেষ হলো ব্রাজিল-নরওয়ে প্রথমার্ধ। প্রথম হাফে দুই দলই গোলের বেশকিছু সুযোগ পেয়েছিলো, তবে গোলকিপারের সহায়তায় বেঁচে যায় দুই দলই। প্রথমার্ধের যোগ করার সময়ে ওডেগার্ডের একটি শট সেচ করেন অ্যালিসন। ৪০তম মিনিটে ভিনিসিউসের শট সেভ করেন নরওয়ে গোলকিপার। ম্যাচের ১১তম মিনিটে ডি-বক্সের ভেতরে কুনহাকে ফাউল করেন নরওয়ের এক ডিফেন্ডার।
প্রথমে রেফারি পেনাল্টি না দিলেও, পরে ভিডিও অ্যাসিস্টেন্টের সাহায্যে পেনাল্টি পায় ব্রাজিল। তবে গিমারেসের শট ঠেকিয়ে দেন নরওয়ের গোলকিপার নিল্যান্ড। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় নরওয়ে। তবে তাদের গোলটি অফসাইডে বাতিল হয়। ইতিহাসে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও নরওয়ে। কিন্তু অবাক করার মতো হলেও, এই চার দেখায় একবারও জয়ের মুখ দেখেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নরওয়ে জিতেছে দুটি ম্যাচ, বাকি দুটি হয়েছে ড্র। অনেকেই মনে করছেন, বিশ্বব্যাপী কোটি কোটি সমর্থকের দল ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় টুর্নামেন্টের সোন্দর্যহানি ঘটেছে।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।