শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
৫ আগস্ট দিল্লিতে বিশ্ব মিডিয়ার সঙ্গে অনলাইন সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। নিজ দলের সভানেত্রীর দেশের মানুষের কাছে ফিরে যাওয়ার এ ব্যকুলতা আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আবেগে আপ্লুত করেছে।
সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান বাংলাদেশের পাঁচবারের প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিরাপদ, নিস্কন্টক বাংলাদেশ যাত্রা তথা দেশে ফেরা নিশ্চিত করতে যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
ড. সিদ্দিকুর রহমান বলেন, বিদেশী শত্রু এবং খুনী ইউনুস আর স্বাধীনতার পরাজিত শক্তির ষড়যন্ত্রের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। তিনি বলেন, শেখ হাসিনার রেখে যাওয়া সোনার বাংলাদেশ আজ অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। বর্তমান সরকার কোন কিছুই সামাল দিতে পারছেনা। আর তাই দেশের মানুষ শেখ হাসিনার শূণ্যতা অনুভব করছে। তারা বলছেন, শেখ হাসিনার সরকারই ভাল ছিল। মানুষ বিশ্বাস করে, দেশের মানুষের কল্যাণের জন্য শেখ হাসিনার নেতৃত্বই সবচেয়ে গ্রহণযোগ্য।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতি এই সময়ে দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। এ সময় নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে গোটা টাইমস স্কয়ার এলাকা প্রকম্পিত হয়।
সমাবেশে নিউইয়র্ক ও এর বাইরের বেশ কয়েকটি স্টেটের বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন।
শাহ ফারুক রহমান এডিটর,
বিডিইয়র্ক,নিউইয়র্ক।