মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
অনেক জল ঘোলা করে ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইটে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকারের যে সংস্থা ক্ষমতা হস্তান্তরের বিষয়টি দেখে, তাদের যা করনীয় তা অবশ্যই করা উচিত।
মূলত সোমবার মিশিগান রিপাবলিকান প্রতিনিধিরা বাইডেনের জয়কে আনুষ্ঠানিক অনুমোদন দেয়ার পরই প্রেসিডেন্ট রণে ভঙ্গ দেন বলে জানা যায়। ডোনাল্ড ট্রাম্প মিশিগানের রিপাবলিকান আইন প্রণেতাদের দিয়ে নির্বাচনের ফল আটকে জেতার পরিকল্পনা করেছিলেন। কিন্তু আইন প্রণেতারা মিশিগানে জনগনের রায়কে সম্মান দেখিয়ে নির্বাচনী ফলকে অনুমোদন করেন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।