বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগিয়ে ঢাকা ও আঙ্কারার মধ্যকার সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করার অঙ্গীকার করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত তুর্কি হাউসে (Turkish House, 821 United Nations Plaza) আয়োজিত এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে দুই শীর্ষ নেতা এ বিষয়ে ঐকমত্যে পৌঁছান।
বৈঠকে আলোচনার প্রধান দিকগুলো
সম্পর্কের বহুমাত্রিক বিস্তার: বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ঐতিহাসিকভাবে চলে আসা বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করতে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে আলোচনা করেন দুই নেতা।
বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি: দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারের পাশাপাশি বাংলাদেশে তুর্কি বিনিয়োগের বড় সুযোগ তৈরির সম্ভাবনা নিয়ে ইতিবাচক কথা হয়। বিশেষ করে অর্থনীতি, প্রযুক্তি ও কৌশলগত খাতে সহযোগিতা আরও গতিশীল করার ওপর জোর দেওয়া হয়।
আঞ্চলিক ও আন্তর্জাতিক সমন্বয়: আঞ্চলিক এবং আন্তর্জাতিক অঙ্গনে চলমান ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দুই দেশ কীভাবে আরও ঘনিষ্ঠ সহযোগিতা ও পারস্পরিক সমর্থন বজায় রেখে কাজ করতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট মতামত বিনিময় হয়।
কূটনৈক বিশ্লেষকদের পর্যবেক্ষণ
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকটি কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি মুসলিম বিশ্বের সঙ্গে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ কূটনীতি এবং বহুপাক্ষিক সম্পর্ক নতুন করে বিন্যাসে এই আলোচনা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।