রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল ৮টা ৪০ মিনিটে তিনি ও তাঁর সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু নিশ্চিত করেছেন যে, শনিবার স্থানীয় সময় রাত ৮টা ২৩ মিনিটে ফ্লাইটটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরবর্তীতে রাত ২টায় এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৩৫ সদস্যের একটি প্রতিনিধি দল নিউইয়র্ক পৌঁছায়। এই প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারপ্রধানের সহধর্মিণী জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিমানমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শামা ওবায়েদ এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান।
প্রধানমন্ত্রী হিসেবে সফরকালে তারেক রহমান গত বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেন। এছাড়া সফরকালীন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজ এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া প্রাতভোজে সহধর্মিণী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে অংশগ্রহণ করেন।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।