রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
ফলাফল যা হবার তাই হয়েছে। শক্তিমত্তায় বিস্তর পার্থক্য থাকলেও ভারতের বিপক্ষে খুব একটা কঠিন পরীক্ষা দিতে হয়নি ব্রাজিলকে।
৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো। বক্সের ডান দিক থেকে নেওয়া তাঁর শটও গোলরক্ষকের হাতে লেগে জালে প্রবেশ করে। ২-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতে গতি কিছুটা কম থাকলেও ৫৮ মিনিটে তৃতীয় গোল পায় ব্রাজিল। পেদ্রোর অ্যাসিস্টে বক্সের বাঁ দিক দিয়ে ঢুকে চিপ শটে গোল করেন স্যামুয়েল লিনো।
৬০ থেকে ৮০ মিনিটের মধ্যে গোলের সুযোগ পেয়েছিল ভারত। রায়ান উইলিয়ামস ও মানভির সিংয়েরা ব্রাজিলের গোলরক্ষককে ফাঁকায় পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি। ইনজুরি সময়ে আবারও গোল করেন লিনো। বক্সের মধ্যে দুই ভারতীয় ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে গোল করে ব্রাজিলের জয় ৪-০ ব্যবধানে নিশ্চিত করেন তিনি।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।