বুধবার, ০২ ডিসেম্বর, ২০২০
বিশ্বে যুক্তরাজ্য প্রথম কোন দেশ যারা করোনা ভাইরাসের টিকা অনুমোদন দিয়েছে । বুধবার দেশটি ফাইজার ও বায়ো এনটেকের টিকার অনুমোদন দিয়েছে।
দেশটির মেডিসিন এন্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি অথরিটি -এমএইচআরএ ভ্যাকসিনটি অনুমোদন দিয়েছে।
সংস্থাটির বরাত দিয়ে বিবিসি জানায়, এই টিকা শতকরা ৯৫ ভাগ কার্যকর। নিরাপদ বিবেচনা করেই ভ্যাকসিনটির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে এমএইচআরএ। আগামী কয়েক দিনের মধ্যেই টিকা দেওয়া শুরু হবে। জানা গেছে ফাইজার ও বায়োএনটেকের কাছে যুক্তরাজ্য চার কোটি ভ্যাকসিনের অর্ডার করেছে। এতে দুই কোটি নাগরিককে ভ্যাকসিন প্রদান সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রথম দফায় খুব শীঘ্রই এক কোটি ভ্যাকসিন যুক্তরাজ্যকে দেবে ফাইজার- বায়োএনটেক। বিবিসি জানায়, প্রথম ধাপে স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে। পরের ধাপে ৫০ বছরের বেশি বয়সী মানুষকে টিকা প্রদান করবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বহুজাতিক ওষুধ কোম্পানী ফাইজার এবং জার্মান ওষুধ কোন্পানী বায়োএনটেক মাত্র ১০ মাসে শতকরা ৯৫ ভাগ কার্যকর এ ভ্যাকসিনটি তৈরি করে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।