রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
করোনার প্রকোপ যাতে না বাড়ে সেজন্য ক্রিসমাসের দিন ভ্রমণ এড়ানোর আহবান জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের স্বাস্হ্য বিশেষজ্ঞরা। কিন্তু তাতে কর্ণপাত করেননি দেশটির নাগরিকরা।
ক্রিসমাসের আগে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশন -সিডিসি করোনার সংক্রমন নিয়ন্ত্রণে রাখতে দেশের জনগণকে ক্রিসমাসের সময় ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রমক বিশেষজ্ঞ ড. অ্যান্থনী ফাউসি ও করোনার প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে দেশের মানুষকে ঘরোয়া ভাবে ক্রিসমাস উদযাপনের আহবান জানিয়েছিলেন। দেশের মানুষকে উৎসাহ দিতে গিয়ে তিনি বলেছিলেন, গত তিরিশ বছরের মধ্যে এবারই প্রথম তিনি তাঁর কন্যাদের নিয়ে ক্রিসমাস ভ্রমণ থেকে বিরত থাকবেন। তিনি ঘরে থেকেই ক্রিসমাস উদযাপনের কথা জানিয়েছিলেন।
উল্লেখ্য, থ্যান্কগিভিংয়ের পর টানা দেড় সপ্তাহ যুক্তরাষ্ট্রে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা ছিল গড়ে ২ লাখ। আর এর জন্য মানুষের ভ্রমণকেই দায়ী করেছিলেন বিশেষজ্ঞরা।
এদিকে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা কমে এসেছে। শনিবার দেশটিতে মারা গেছে ১হাজার ৪শ ৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ছিল ১লাখ ৬০ হাজার ৬শ ৪জন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক,নিউইয়র্ক।