সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
দেশব্যাপী ব্যাপক প্রতিক্রিয়ায় পর সিনেট- কংগ্রেসে পাশ হওয়া স্টীমুলাস প্যাকেজে সই করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার রাতে ৯শ বিলিয়ন ডলারের স্টীমুলাস প্যাকেজ ছাড়াও সেপ্টেম্বর পর্যন্ত সরকার পরিচালনা ব্যয় বাবদ ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের বিলে ও স্বাক্ষর করেন বিদায়ী প্রেসিডেন্ট।
তবে প্রেসিডেন্ট শনিবার রাতে বিলটিতে সই না করায় ১১ সপ্তাহ ফেডারেল পেন্ডামিক বরাদ্দ ৩শ ডলার করে যা পাওয়ার কথা সেটি এখন ১০ সপ্তাহ হয়ে গেল। অর্থাৎ এই সপ্তাহের ৩শ ডলার থেকে বঞ্চিত হলেন চাকরিহারা লাখ লাখ আমেরিকান। প্রেসিডেন্ট বিলটিতে শনিবার সই না করায় যাদের বেকার ভাতা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল সেই ১২ মিলিয়ন মানুষ আরও ১৩ সপ্তাহ তাদের ভাতা পাবেন।
বিলটি পাশ হওয়ায় আমেরিকনরা এককালীণ ৬শ ডলারের স্টীমুলাস চেক পাবেন। তাছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ২শ ৮৪ বিলিয়ন ডলারের একটি বড় বরাদ্দ রাখা হয়েছে। আবাসন, শিশু পুষ্টি, স্কুল, ভ্যাকসিন বিতরণেও বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে বিলটিতে।
উল্লেখ্য প্রায় ৪ মাস আলোচনার পর রিপাবলিকান ও ডেমোক্রেট জনপ্রতিনিধিরা স্টীমুলাস প্যাকেজ ও সরকার পরিচালনা ব্যয় বাবদ ২দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের বিল পাশ করেন। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলটিতে পাশ হওয়া স্টীমুলাস চেক ৬শ ডলারের পরিবর্তে জনপ্রতি ২০০০ ডলার এবং পরিবার প্রতি ৪০০০ ডলার করার প্রস্তাব করেন। তাছাড়া বিলটির অপ্রয়োজনীয় ব্যয় কমানোরও প্রস্তাব করেন। বিলটি পাশ হওয়ার আগে প্রতি মুহূর্তে হোয়াইট হাউজ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখেন কংগ্রেস ও সিনেট প্রতিনিধিরা। তাই বিলটি পাশ হওয়ার পর প্রেসিডেন্টের ভেটো দেওয়ার হুমকিতে সকলেই বিস্ময় প্রকাশ করেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রতি স্টীমুলাস চেক ২০০০ হাজার এবং পরবার প্রতি ৪০০০ডলার করার প্রস্তাবকে ডেমোক্রেটরা স্বাগত জানালেও রিপাবলিকানরা নাকচ করে দেয়। ফলে দীর্ঘ অপেক্ষার এই বিল পাশ না হওয়ার শংকা দেখা দেয়।
শনিবার শেষ মুহুর্তে প্রেসিডেন্ট বিলটিতে সই না করলে করোনার কারণে বেকার হওয়া লাখ লাখ আমেরিকানরা হতাশ হয়ে পড়ে। অবশেষে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বিলটিতে সই করে আরও একবার চমক দেখান।
শাহ ফারুক রহমান,
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।