মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০২১
৬ই জানুয়ারী বুধবার জর্জিয়ায় সিনেটের দুটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ দুটি আসন এখন সিনেট নিয়ন্ত্রণের চাবিকাঠি হয়ে দাড়িয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের উজ্জীবিত করতে দিয়ে বলেন,আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। জবাবে সমর্থকরা বলেন, আপনি লড়াই চালিয়ে যান।
অন্যদিকে জো বাইডেন, করোনা মোকাবেলায় ব্যর্থতার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচনা করেন। পাশাপাশি ডেমোক্রেট পার্টির মাধ্যেমে দেশটিকে নতুন আঙ্গিকে পরিচালনার প্রতিশ্রুতি দেন। দেশের নাজুক অবস্থা তুলে ধরে বাইডেন বলেন, আগামীকাল আটলান্টা, জর্জিয়া ও আমেরিকার জন্য নতুন একটি দিন হতে পারে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।