শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০২১
করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার মারা গেছে ৪ হাজার ২শ ৭ জন। করোনা শুরু হওয়ার পর এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ।
অন্যদিকে বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা পৌনে তিন লাখ ছাড়িয়ে যায়। এই দিনে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৯ হাজার ১শ ৫৪ জন। এ যাবৎ কালে এটিই সর্বোচ্চ। ওয়াল্ডোমিটার এই তথ্য নিশ্চিত করে।
যুক্তরাষ্ট্রের শীর্ষ রোগ সংক্রমক বিশেষজ্ঞ ড. এ্যান্থনী ফাউসির আশংকাই বাস্তবে রূপ নিচ্ছে। তিনি বলেছিলেন ক্রিসমাস এবং নতুন বছর বরণ উৎসবে ভ্রমন আর জমায়েত থেকে বিরত না থাকলে যুক্তরাষ্ট্র ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে।
অন্যদিকে অনুমোদনপ্রাপ্ত ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার টিকা প্রদান অব্যাহত আছে। তবে এই প্রক্রিয়া অনেক ধীর গতিতে চলছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ২১ লাখ ৪১ হাজার ১শ ৬১ জন। আর দেশটিতে মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ২শ ১জন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।