বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
বুধবার সকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি ম্যালানিয়া ট্রাম্পকে নিয়ে ফ্লোরিডার উদ্দেশ্যে হোয়াইট হাউজ ত্যাগ করেন। এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালনের সময়টা খুবই সম্মানের।
হোয়াইট হাউজকে মহান ভবন উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি এটাকে নিজের বাড়ি বলেই মনে করেছি। তিনি উপস্থিত সবাইকে বলেন, এখন বিদায় বলছি। কিন্তু সহসাই দেখা হবে বলে আশা করছি।
নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার কথা আগেই জানিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। মুলত ক্যাপিটল হিলে হামলার পর থেকেই প্রেসিডেন্ট সব কিছুতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এই হামলার জন্য তাঁর উস্কানিকেই দায়ি করেছে অধিকাংশ মানুষ। এমনকি বাইডেনের শপথ অনুষ্ঠানের দিন তাঁর উগ্র সমর্থকরা সশস্ত্র বিক্ষোভের ডাক দেয় বলে এফবিআই জানিয়েছে। ফলে কর্তৃপক্ষ শপথ অনুষ্ঠানে নিশ্ছিদ্র নিরাপত্তার উদ্যোগ নেয়। অন্যদিকে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই হোয়াইট হাউজ ছেড়ে যান।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।