সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
তৃতীয় ম্যাচে ১২০ রানে পরাজিত করে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশের লজ্জা দিল বাংলাদেশ। অধিনায়ক হিসাবে তামিল ইকবাল তার প্রথম সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে যাত্রা শুরু করল।
চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং এ নামে বাংলাদেশ। শুরুতেই লিটন দাসকে হারায় বাংলাদেশ। প্রথম ওভারেই এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন তিনি। তবে পরে দেখা যায়, রিভিউ নিলে বেঁচে যেতেন লিটন দাস। তিনে নেমে শান্তও ব্যর্থ। তিনিও এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন। তিনি রিভিউ নিয়েছিলেন। কিন্তু কাজে আসেনি। সাকিব আল হাসানের জায়গায় তাকে যে সুযোগ দেওয়া হয়েছিল সেখানে শান্ত পুরোপুরি ব্যর্থ হয়েছেন। কিন্তু তারপরে আর পিছু ফিরে তাকাতে হয়নি বাংলাদেশের। তামিম, সাকিবের অর্ধশতকের পর মুশফিক, মাহমুদুল্লাহ ও হাঁকান অর্ধশতক। তামিম ইকবালের ৪৯ তম এবং সাকিব আল হাসানের ৪৮তম অর্ধশতক এটি। সব মিলিয়ে ৬উইকেটে বাংলাদেশ ২৯৭ রান তুলে। মাহমুদুল্লাহ রিয়াদ ৬৪ রানে অপরাজিত থাকেন।
জবাবে ২৯৮ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ১৭৭ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। একমাত্র বোনের ৩১ রানের দায়িত্বশীল ইনিংস খেলে দলের রান দেড়শ পার করতে সহায়তা করেন।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট লাভ করেন সাইফুদ্দিন। মোস্তাফিজ ও মিরাজ দুটি করে উইকেট লাভ করেন।
৬৪ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মুশফিকুর রহিম। আর ম্যান অব দ্য সিরিজ হয়েছেন সাকিব আল হাসান।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।