বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন। আওয়ামীলীগ মনোনীত এই প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। ভোট চলাকালীণ বিভিন্ন এলাকায় কিছু সহিংস ঘটনাও ঘটে। যদিও নির্বাচনে শান্তি শৃংখলা বজায় রাখতে প্রায় ১৫ হাজার আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।
এবারের নির্বাচনে ৭ জন মেয়র প্রার্থীসহ মোট প্রার্থীর সংখ্যা ছিল ২শ ৩২ জন। মোট ভোটারের সংখ্যা ছিল ১৯ লাখ ৩৮ হাজার ৭শ ৬ জন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।