শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
রাজধানীর বনানীতে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্ব মশাল মিছিল বের হয় শুক্রবার সন্ধ্যায়। তবে কিছুদূর যেতেই পুলিশ ধাওয়া দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় বলে অভিযোগ করে বিএনপির নেতাকর্মীরা।
কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমদের মৃত্যু, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা জারির বিরুদ্ধে এই মশাল মিছিল বের করে বিএনপি। ঢাকা মহানগর উত্তর বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠন এই মশাল মিছিলের উদ্যোগ নেয়।
এদিকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আজম মিয়া জানান, বনানীতে একটি মশাল মিছিল বের করা হয়েছিল। আমরা ধাওয়া দিলে তা ছত্রভঙ্গ হয়ে যায়। তিনি বলেন, আমরা জানতাম না এটা বিএনপির মশাল মিছিল, পরে জেনেছি। তবে মিছিল থেকে কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন তিনি।
নিজস্ব প্রতিবেদক, বিডিইয়র্ক।