শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়টে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের প্রখ্যাত শিল্পী বেবি নাজনীনের গজল সন্ধ্যা । ব্ল্যাক ডায়মন্ডখ্যাত এই মহান শিল্পী উর্দু, হিন্দি গজলসহ তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলো গাইবেন।
এ প্রসঙ্গে শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম বলেন, গত বছরও আপার গজল সন্ধ্যার আয়োজন করেছিলাম। কমিউনিটির সব শ্রেণী-পেশার মানুষ এতে ব্যাপক সাড়া দিয়েছিল। স্বনামধন্য এই শিল্পীর পরিবেশনা সঙ্গীতানুরাগীদের মন জয় করেছিল। তিনি বলেন, কমিউনিটির মানুষের ইচ্ছাতেই আবারও গজল সন্ধ্যা নিয়ে আসছে শো টাইম মিউজিক।
আলমগীর খান আলম বলেন, এবারের আয়োজন হবে আরও বেশি জাঁকজমকপূর্ণ। তিনি বলেন, শিল্গী বেবি নাজনীন গজলের সঙ্গে হারানো দিনের গানগুলোও পরিবেশন করবেন। সেই সঙ্গে শ্রোতাদের অনুরোধতো থাকছেই। তিনি বলেন, আমার বিশ্বাস তাঁর পরিবেশনা শ্রোতাদের খুবই ভাল লাগবে। আলমগীর খান আলম এই গজল সন্ধ্যার সফল সমাপ্তিতে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রতিবেদক, বিডিইয়র্ক, নিউইয়র্ক।