শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
বাংলাদেশে ৩০০ আসনের জাতীয় সংসদে ২১২টি আসন লাভ করে ভূমিধস বিজয় অর্জন করেছে বিএনপি জোট। আর এতে দেশের লাখো কোটি সমর্থকদের মত প্রবাসী বিএনপি সমর্থকরাও উল্লাসে ফেটে পড়েন।
সন্ধ্যার পর নিউইয়র্কে বাংলাদেশীদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে শুরু হয় বিজয় র্যালি। র্যালিতে যুক্তরাষ্ট্র বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। বিভিন্ন শ্লোগানে শ্লোগানে র্যালিটি ডাইভারসিটি প্লাজা, ৭৪ স্ট্রীট হয়ে আবার নবান্ন রেস্টুরেন্টে এসে শেষ হয়।
এখানে সংক্ষিপ্ত আলোচনা সমাবেশে বক্তারা বলেন, এ ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে একদিকে যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরী তারেক রহমান তাঁর যোগ্যতার স্বাক্ষর রাখলেন, তেমনি এ অবিস্মরণীয় বিজয়ে বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ অক্ষত রইল। তারা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানান।
এ সময় যুক্তরাষ্ট্র বিএনপির বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা শিরিন, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা কাজী আজম,যুবদল কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, আনিসুর রহমান, হুমায়ূন কবীর, দেওয়ান কাউসার, রিয়াজ মাহমুদ, এবাদ চৌধুরী, সরোয়ার খান বাবু, মাহমুদ হাসান, গোলাম এন মুকুট, জিয়াউর রহমান মিলন, শাহজাহান সিরাজ, আতিকুল হক আহাদ, মাজহারুল ইসলাম জনি, শওকত আলী, নূরে আলম, ফয়সাল আহমেদ প্রমুখ।
পরে নবান্ন চাইনিজ হলে গভীর রাত পর্যন্ত আলোচনা, বিজয় উৎসব অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে সবার মাঝে ডিনার সার্ভ করা হয়। কখনও কখনও শ্লোগানে শ্লোগানে মুখরিত নবান্ন চাইনিজ হলরুম।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।