বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
নিউইয়র্কে দিনে দিনে বাংলাদেশ কমিউনিটি বড় হলেও বিভক্তি চরমে। প্রতিটি এলাকার মানুষ নানা গ্রুপিংয়ে জর্জরিত।
৮ মার্চ হবিগঞ্জ জেলার সকল সামাজিক সংগঠনের অংশগ্রহণে আমেরিকায় সর্বপ্রথম ‘সম্মিলিত ইফতার ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হয় নিউইয়র্ক সিটির উডহ্যাভেন বুলেভার্ডে ‘জয়া পার্টি’ হলে। মূল উদ্যোক্তা ছিলেন ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এবং ইমিগ্রেশন বিষয়ক খ্যাতনামা অ্যাটর্নি মঈন চৌধুরী ও তার ছোট ভাই বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির সাবেক সদস্য ওয়াসি চৌধুরী। তারা উভয়ে হবিগঞ্জের সন্তান।
এতে শরিক হয়েছিলেন নিউইয়র্ক অঞ্চলে প্রবাসীদের সর্ববৃহৎ সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান,সেক্রেটারি মোহাম্মদ আলী ও কমিউনিটি একটিভিস্ট তরিকুল ইসলাম মিঠু। বহুধা বিভক্ত কমিউনিটিতে ঐক্যের এই প্রয়াস সম্পর্কে অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, একই এলাকার বাসিন্দা হলেও অনেকে একজন আরেকজনের দিতে তাকাতেও দ্বিধা করতেন। সামাজিক অনুষ্ঠানাদিতেও আমন্ত্রণ জানাতেও এমন একটি বাজে অবস্থা ছিল। এমনকি একে অপরের মুখও দেখতে চাইতেন না। এসব কিছুর পরিসমাপ্তির ক্ষেত্রে আজকের এ সম্মিলিত ইফতার মাহফিল অপরিসীম ভূমিকা রাখবে। কারণ সকলেই পাশাপাশি বসে কুশলাদি বিনিময় এবং ইফতার ভাগাভাগি করেছেন। আশা করছি অন্য জেলার বিবাদ—বিভক্তির অবসানে হবিগঞ্জবাসীর এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে এবং তাহলেই আমাদের এই প্রয়াস সফল হবে।
হবিগঞ্জবাসীর বিভিন্ন সংগঠনের প্রতিনিধিত্বকারি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সভাপতি সাব্বির হোসেন এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, হবিগঞ্জ জেলা সমিতির সভাপতি আমির ফারুক তালুকদার এবং সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, হবিগঞ্জ সোসাইটির সভাপতি আব্দুর রউফ এবং সাধারণ সম্পাদক শেখ আমিনুল ইসলাম, নবীগঞ্জ থানা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি জামাল হোসেন এবং সাধারণ সম্পাদক ইমরান আলী টিপু, হবিগঞ্জ সদর সমিতির সভাপতি তাজুল ইসলাম মানিক এবং সাধারণ সম্পাদক তুহিন তালুকদার, মাধবপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান নিয়াজ এম আনোয়ার এবং সাধারণ সম্পাদক কাজী সোহরাব হোসেন, চুনারুঘাট অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ মো. তৌফিক মিয়া এবং সাধারণ সম্পাদক মো. ফখরুল আবেদিন মাসুম, লাখাই উপজেলা অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াসি চৌধুরী এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু এবং বাহুবল অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আহমেদ মকসুদ।
কমিউনিটির অন্যান্য তেৃবৃন্দো মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নাসির উদ্দীন, শেখ জামাল হোসেন ও হাসান আলী। ইফতার মাহফিলের প্রাক্কালে মাওলানা ফায়েক আহমেদের নেতৃত্বে বিশেষ দোয়া এবং মাওলানা আব্দুল মুকিতের নেতৃত্বে মোনাজাত অনুষ্ঠিত হয়।
নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটির অনেকেই মনে করছেন, এটর্নি মঈন চৌধুরীর এই উদ্যোগের ফলে অন্য এলাকার সজ্জন ব্যক্তিরাও এ ধরণের আয়োজন করবেন-যা বাংলাদেশ কমিউনিটির জন্যই সুফল বয়ে আনবে।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।