মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
চেতনায় ৭১ হৃদয়ে বাংলাদেশ এই স্লোগান কে বুকে ধারণ করে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে আগামী সেপ্টেম্বর ৪,৫,৬ তারিখে নিউইর্য়ক এ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪০ তম ফোবানা সম্মেলন। মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্ব।
নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ফোবানার ৪০তম ফোবানা কনভেনশনের আহ্বায়ক নুরুল আমিন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত কিকঅফ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী এবং কানাডা থেকে আগত ফোবানা সেন্ট্রাল কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামান। সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি সুব্রত তালুকদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফোবানা কনভেনশন-২০২৬ এর সিনিয়র কো কনভেনর এমদাদ এইচ ভূঁইয়া, প্রধান সমন্বয়কারী আবুল হামিদসহ কো-কনভেনরৃন্দবিভিন্ন কমিটির কনভেনর ও কো-কনভেনরবৃন্দ, কো-অর্ডিনেটর বৃন্দ, বিভিন্ন সাব কমিটির চেয়ারম্যান ও কো চেয়ারম্যান বৃন্দ, বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠকদের মধ্যে মিথুন আহম্মেদ, ফকির ইলিয়াস, ড. দিলিপ নাথ, আজহারুল ইসলাম চৌধুরী, গোপাল স্যানাল, পিনাকি তালুকদার,রেজাউল করিম, মো. আজাদ, স্বীকৃতি বড়ুয়া, এ এইচ এম আলী কবীর চাঁদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. নুরুন নবী বলেন, “আমি ফোবানা থেকে অবসর নিয়েছিলাম। কিন্তু যখন শুনলাম এবারের ফোবানা বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হয়েছে, তখন ঘরে বসে থাকতে পারিনি। বাংলাদেশে বিভিন্ন সময়ে রেজিম পরিবর্তন হয়েছে, কিন্তু কখনো বঙ্গবন্ধুকে অসম্মান করা হয়নি, বত্রিশ নম্বরে কেউ হাত দেয়নি। এখন স্বাধীনতাবিরোধীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার অপচেষ্টা চলছে। এই প্রচেষ্টা আমাদের রুখে দিতে হবে।” ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী বলেন, “৫২, ৭১, জাতির জনক বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাসী সংগঠন সমুহ শুধু ফোবানার মেম্বার হতে পারবেন ।” ফোবানার এবারের কনভেনশনের আহ্বায়ক নুরুল আমিন বাবু কনভেনশনকে সফল করতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান।অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা,ফোবানার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড.নূরুন নবীর বুলেটস অফ ৭১ বইয়ের অবলম্বনে নাদিম ইকবাল পরিচালিত আজীবন মুক্তিযোদ্ধা মুভিটি প্রদর্শিত হয়।অনুষ্ঠানের উদ্বোধনের পর নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহ মাহবুব, রেশমি মীর্জা, শিমুল খান, নাজু আকন্দ রোজী আজাদ সহ আরও অনেকে সংগীত পরিবেশন করেন। উপস্থাপনায় ছিলেন শারমিন সিরাজ সোনিয়া।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।