শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মনোনীত হওয়ায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখা’র সাধারণ সম্পাদক ও নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল কাদের মিয়াকে সংবর্ধনা দিয়েছেন প্রবাসী বাংলাদেশী আমেরিকানরা। ১১ নভেম্বর ব্রুকলিনের লিটল বাংলাদেশ সংলগ্ন একটি রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারণ কবি বেলাল বেগ। এ সময় আব্দুল কাদের মিয়াকে ফুল দিয়ে বরণ করে নেন সেক্টর কমান্ডার্স ফোরাম -মুক্তিযুদ্ধ’৭১ যুক্তরাষ্ট্র শাখা, চট্টগ্রাম সমিতি,সন্দীপ পৌরসভা কল্যাণ সমিতি,বাউরিয়া সমিতি, সন্দীপ এসোসিয়েশন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র যুবলীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় গোটা মিলনায়তন।
নেতৃবৃন্দ বলেন,আব্দুল কাদের মিয়া মুক্তিযুদ্ধের পক্ষে বলিষ্ঠ কন্ঠস্বর। তিনি আমাদের পরিক্ষিত বন্ধু। জনবান্ধব এই মানুষটির রাজনৈতিক সাফল্য কামনা করেন উপস্থিত সবাই।
সংবর্ধনার জবাবে আব্দুল কাদের মিয়া বলেন, আপনাদের এ ভালবাসা আমাকে আরও ভাল কাজে উৎসাহিত করবে। আপনাদের কাছে দোয়া চাই, যাতে আগামী দিনগুলোতে মানুষের কল্যাণে কাজ করতে পারি। আমার খুব ইচ্ছা, সন্দীপের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করা। আর এজন্যই ছাত্রলীগের রাজনীতি দিয়ে আওয়ামী রাজনীতিতে যোগ দেই। জীবনের শেষদিন পর্যন্ত এই আদর্শ ধরে রাখতে চাই। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা হিসাবে যে মনোনয়ন দেওয়া হয়েছে আমি এর সম্মান ধরে রাখতে চেষ্টা করব।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন’র নেতা কামাল মিঠুর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ যুক্তরাষ্ট্র’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার,সংবর্ধনার জন্য গঠিত কমিটির আহবায়ক হাজী জাফর উল্লাহ, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ভূঁইয়া,কমিউনিটি লিডার মামুনুল হক, ইলিয়াস খান, আলহাজ্ব আব্দুল জলিল, সুব্রত খন্দকার, বাহার খন্দকার সবুজ,আবুল হাসান মহিউদ্দিন, নাজিম উদ্দিন, লিটন চৌধুরী প্রমুখ।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।