শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
নানা আয়োজনে নিউইয়র্কের জ্যামাইকায় উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম পূজা সরস্বতী পূজা। বাংলাদেশ বেদান্ত সোসাইটি এই পূজার আয়োজন করে।
বেলা ১১টায় পুরোহিত টিটন আচার্য্যের পরিচালনায় শুরু হয় পুজা অর্চনা। এদিন স্কুলগামী শিশুদের বই, কলম সামনে রেখে হাতেখড়ি দেওয়া হয়। সাদা হলুদ পোশাক পড়ে দেবীর আরাধনা করা হয়। উপবাস থেকে পূজা দেন ভক্তরা। শুধুমাত্র তাই নয়, সরস্বতী দেবীর প্রিয় ফল কুল বিতরণ করা হয় সবার মাঝে। তাছাড়া সাজানো মন্ডপে অনেকেই শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে বক্তৃতা করেন বাংলাদেশ বেদান্ত সোসাইটির সভাপতি পূর্ণচন্দ্র মুখার্জি, সহ সভাপতি অসীম সাহা, তপন সাহা, রতন দাস, সাধারণ সম্পাদক রিনা সাহা, সাংগঠনিক সম্পাদক উত্তম দাসসহ অনেকে।
উপস্থিত ছিলেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক ফজলুর রহমান, অধ্যাপিকা হুসনে আরা বেগম, রিয়েল এস্টেট ব্যবসায়ী আনোয়ার হুসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সঙ্গে ছিল বাহারী খাবার। সব মিলিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ দেবী সরস্বতীর পূজা অর্চনায় একটি অসাধারণ দিন কাটালেন।
গোটা অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংগঠনের সহ সভাপতি অসীম সাহা।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।