রবিবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২৩
করোনা মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধকল সত্বেও যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার গত ৫৩ বছরে সর্বনিম্নে অবস্থান করছে। দেশটিতে বেকারত্বের হার তিন দশমিক চার শতাংশ।
শুক্রবার যুক্তরাষ্ট্রের শ্রমবিভাগ কর্তৃক প্রকাশিত রিপোর্টে দেখা যায়,গত বছরে কর্মসংস্হানের সুযোগ পূর্বাভাসের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল। অর্থনীতিতেও মন্দার কোনরকম লক্ষণ ছিলনা।
রিপোর্ট অনুযায়ী, জানুয়ারি ছাড়াও গত ডিসেম্বরে মাসে ২ লাখ ৬০ হাজার কর্মসংস্হানের সৃষ্টি হয়েছে।
দেখা গেছে, অবসর ও আতিথেয়তা খাতে নতুন করে ১ লাখ ২৮ হাজার কর্মী, রেস্টুরেন্টে ৯৯ হাজার কর্মী, নির্মাণ খাতে ২৫ হাজার কর্মী এবং ম্যানফ্যাকচারিং খাতে যোগ দিয়েছে ১৯ হাজার কর্মী।
তবে নতুন কর্মসংস্হানের সৃষ্টি হলেও আইটি খাতে ছাঁটাই হয়েছেন বহু কর্মী। তাছাড়া মজুরীও বাড়ানি খুব একটা। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কিছুটা শিথিল আছে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।