এছাড়া ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান সমন্বয়কারী সোনিয়া সুলতানা ও সমন্বয়কারী নোবেল আমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. মাসুদুল হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইরিন পারভিন, সদস্য হিন্দাল কাদির বাপ্পা, শাহানারা রহমান, এটর্নী মঈন চৌধুরী, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, সহ সভাপতি মাসুদ সিরাজী,এম উদ্দিন আলমগীর, দপ্তর সম্পাদক দুলাল বিল্লাহ,উপ প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা শেখ জামাল হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন, কামাল হোসেন রাকিব, সৈয়দ কিবরিয়া জামান, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ জয়সহ অনেকে।
অনুষ্ঠানে শিল্পী সজিব,চন্দ্রা রায়, রোজি আজাদ,মেহজাবিন মেহা, মার্শাল টিটু, নিপা জামান, হাসান মাহমুদ,ডা. কামরুল ইসলাম ও শেখ নিলীমা শশীর একের পর এক গান উপস্থিত দর্শক-শ্রোতাদের মন জয় করে নেয়।
সবশেষে বাহারী বাঙ্গালী খাবারে আপ্যায়ন করা হয় উপস্থিত সবাইকে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।