জুয়ারীর প্রস্তাব আইসিসিকে না জানানোর শাস্তিস্বরূপ সব ধরণের ক্রিকেট থেকে এক বছর নিষিদ্ধ ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বুধবার ছিলো নিষেধাজ্ঞার শেষ দিন।
আর তাই বাংলাদেশ ক্রিকেটের বরপুত্র সাকিব আল হাসানের ক্রিকেটে ফেরার দিনটিকে স্মরণীয় করে রাখতে নিউইয়র্কে এক ঝমকালে অনষ্ঠানের আয়োজন করে শো টাইম নিউজিক। এতে স্বাস্থ্যবিধি মেনে অনধিক ৫০ জন ভক্তের অংশগ্রনের সুযোগ রাখা হয়। শুরুতেই শুভেচ্ছা বক্তৃতা করেন শো টাইম মিউজিক এর কর্ণধার আলমগীর খান আলম। এ সময় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল বলেন, ক্রিকেট আমার ধ্যান, জ্ঞান। আর এই ক্রিকেটে ফিরতে পারছি -এটা ভেবেছ ভাল লাগছে। ভবিষ্যতে যেন আরও ভালো পারফর্ম করে দেশের জন্য সুনাম বয়ে আনতে পারেন সেজন্য সবার দোয়া চান সাকিব আল হাসান। নিজের অপ্রত্যাশিত ভুল নিয়ে অনুশোচনা করে সাকিব আল হাসান বলেন, আমার মত ভুল যেন কেউ না করে। উল্লেখ্য নিষেধাজ্ঞার পর অধিকাংশ সময়ই তিনি যুক্তরাষ্ট্রে কাটান। যদিও শ্রীলংকা সফরের উদ্দেশ্যে দেশে ফিরে প্র্যাকটিসও শুরু করেছিলেন। পরবর্তীতে সফর স্থগিত হওয়ায় তিনি যুক্তরাষ্ট্রে ফিরে আসেন।
শাহ ফারুক, নিউইয়র্ক ।