শুক্রবার, ০৫ জানুয়ারী, ২০২৪
আবারো ট্রেনে আগুন। এখন পর্যন্ত নিহাতের সংখ্যা কমপক্ষে ৫ জন।
বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে আগুন লাগার ঘণ্টাখানেক পর আজ শুক্রবার রাত ১০টার পর ফায়ার সার্ভিস জানায়, আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া তিন জনের লাশ উদ্ধার করেছে তারা।
বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় ফেরার পথে কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগে রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুন লাগার ঘটনা ঘটে।
গত ২৮ অক্টোবরের পর ট্রেনে আগুনের ঘটনায় মোট আটজনের মৃত্যু হয়েছে। গত ১৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে ট্রেনটির তিনটি বগি পুরোপুরি পুড়ে যায়। পরে একটি বগি থেকে মা ও শিশুসহ চারজনের লাশ উদ্ধার করা হয়।
ঢাকা প্রতিনিধি, বিডিইয়র্ক।