আজ ৩রা নভেম্বর, জেলহ্ত্যা দিবস। স্বাধীনতা উত্তর বাংলাদেশের এক কলংজনক দিন।
এইদিনে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামরুজ্জামান এবং ক্যাপ্টেন এম মনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়। খুনী মোশতাক ও তার দোসরদের পরিকল্পনায় এ হত্যাকাণ্ডের নেতৃত্ব দেন রিসালদার মুসলিম উদ্দিন। ৭৫এর ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর মুক্তিযুদ্ধের এই চার বীর সেনানীকে গ্রেফতার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
শোকের এই দিনে বাংলাদেশ আওয়ামীলীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
শিবলী জুবায়ের, ঢাকা।
।