বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২০
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বেশ ভালভাবেই এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। সিএনএন-এর রিপোর্ট অনুযায়ী৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে তিনি পেয়েছেন ২২৭টি।
অন্যদিকে রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩টি। এছাড়া মিশগান, নাভাডা, উইসকনসিন এবং এরিজোনায় বাইডেন এগিয়ে আছেন। অন্যদিকে জর্জিয়া, পেনসেলভেনিয়ায় অনেক ব্যবধানে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে পেনসেলভেনিয়ার গভর্নর এক সংবাদ সম্মলনে বলেছেন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তিনি ও তার সরকার শ্রদ্ধাশীল। প্রতিটি ভোট স্বচ্ছতার সঙ্গে গণনা করা হবে বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, মেইলিং ভোটের সংখ্যা বেশি হওয়ায় পেনসেলভেনিয়ায় ভোট গণনা শ্লথ হয়ে পড়ে। যা নিয়ে নানা ধরণের জল্পনা কল্পনার তৈরী হয় ।
শাহ ফারুক রহমান, নিউইয়র্ক ।