রবিবার, ১১ আগস্ট, ২০২৪
বঙ্গভবনে শপথ নিয়েছেন প্রধান বিচারপতি ও দুই উপদেষ্টা। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা বিধান রঞ্জন ও সুপ্রদীপ চাকমা শপথ নিয়েছেন।
রোববার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন সৈয়দ রেফাত আহমেদ। বঙ্গভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
দুপুর ১২টা ৫২ মিনিটের দিকে শপথ নেন দুই উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা।
গতকাল শনিবার রাতে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান সৈয়দ রেফাত আহমেদ। দেশের ২৫ তম প্রধান বিচারপতি হলেন তিনি।
এর আগে দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগ করেন। গতকাল আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তাঁরা পদত্যাগপত্র দেন।
বিডিইয়র্ক ডেস্ক,ঢাকা।