রবিবার, ১১ আগস্ট, ২০২৪
অবশেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন। রোববার বেলা সোয়া দুইটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি।
রাজধানীর উত্তরা থেকে এই নেতা নিখোঁজ হন ২০১৫ সালের ১০ মার্চ । এরপর দুমাসেরও বেশি সময় সালাহউদ্দিনের কোনো খোঁজ পাওয়া যায়নি। টানা ৬২ দিন পর ১১ মে প্রতিবেশী দেশ ভারতের মেঘালয়ের শিলং পুলিশ তাঁকে উদ্ধার করে।
ভারতীয় পুলিশের দাবী সালাহউদ্দিন শিলংয়ে সন্দেহজনক ঘোরাঘুরি করায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।
বিডিইয়র্ক ডেস্ক,ঢাকা।