বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
আওয়ামী লীগের লক্ষ্য হচ্ছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে ভারতের সাহায্যে নিয়ে আবার যদি কিছু করা এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে’—এটা ষড়যন্ত্রকারীদের নতুন ‘প্লট’।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ১৫ আগস্ট তো চেষ্টা করেছিলেন যে, আপনারা যাবেন, ৩২নং এ গিয়ে ফুল দেবেন। কারো তো আপত্তি ছিলো না। কিন্তু ছাত্ররা তা হতে দেননি, হতে দেননি কেনো, এই মানুষটাকে কেউ দেখতে চায় না। খুনি হাসিনার চেহারা কেউ আর দেখতে চায় না।
তিনি বলেন, ইতিহাস বড় নির্মম, আল্লাহ‘তালার বিচার বড় নির্মম. ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা ক্ষণস্থায়ী।
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ অন্যরা বক্তৃতা করেন।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।