প্রথম দল হিসেবে আইপিএল’র ফাইনালে চলে গেল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম কোয়ালিফায়ারে তারা দিল্লী ক্যাপিটালসকে কে ৫৭ রানে পরাজিত করে।
তবে হেরে গেলেও দিল্লীর আরও একটি সুযোগ আছে। দ্বিতীয় কোয়ালিফায়ারে বিজয়ী দলের বিপক্ষে খেলবে দিল্লী ক্যাপিটালস।
প্রথম কোয়ালিফায়ারে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মুম্বাই ইন্ডিয়ান্স ৫ উইকেটে ২০০রান সংগ্রহ করে। জবাবে ৮ উইকেট হারিয়ে দিল্লী ১৪৩ এর বেশি রান করতে পারেনি। অধিনায়ক রোহিত শর্মা শুন্য রানে আউট হলেও সূর্যকুমার যাদবের ৫১ এবং ইশান কিষাণের হার না মানা ৫৫ রানের মাধ্যমে মুম্বাই রানের পাহাড় গড়ে। কিন্তু নিজেদের ইনিংসে ব্যাট করতে নেমে দিল্লী কোন রান সংগ্রহ করার আগেই ৩উইকেট হারিয়ে বসে। দিল্লীর ব্যাটসম্যান মার্কাস স্টয়নিস ৬৫ এবং অক্ষয় প্যাটেল ৪২ রান তুললেও অন্যদের ব্যর্থতায় তাদের ইনিংস থেমে যায় ১৪৩ রানে।
জাসপ্রিত বুমরাহ ৪ ওভার বল করে ১৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
শিবলী জুবায়ের, ঢাকা।