সালমায় ভর করে মেয়েদের আইপিএল জিতে নিল ট্রেইল ব্লেজার্স
বুধবার, ১১ নভেম্বর, ২০২০
উইমেনস টি টুয়েন্টি চ্যালেন্জ কাপ
বাংলাদেশ তারকা সালমা খাতুনের অনবদ্য বোলিং পারফর্মেন্সে উইমেনস টি টুয়েন্টি চ্যালেন্জ কাপ জিতে নিয়েছে ট্রেইলব্লেজার্স। শারজায় ফাইনালে তারা সুপারনোভাসকে ১৮ রানে পরাজিত করে।
শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১১৮ রান তুলে চ্যাম্পিয়ন দল। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১০২ রানে আটকে যায় সুপারনোভাসের ইনিংস।
ব্যাট করার সুযোগ না পেলেও বাংলাদেশ তারকা সালমা খাতুন ৪ ওভার বোলিং করে ১৮ রানে ৩উইকট নেন। অন্যদিক সুপারনোভাসের রাধা যাদব ৪ ওভার বল করে ১৬ রানে ৫ উইকেট শিকার করেন। চ্যাম্পিয়ন দলের স্মৃতি মান্দানা সর্বোচ্চ ৬৮ রানের ইনিং খেলেন।
শিবলী জুবায়ের ,ঢাকা।