জ্যামাইকায় ডেমোক্রেট নেতা সাবুল উদ্দিনের ফান্ড রাইজিং অনুষ্ঠান
বুধবার, ১১ নভেম্বর, ২০২০
জ্যামাইকায় ডেমোক্রেট নেতা সাবুল উদ্দিন
নিউইয়র্ক সিটি করপোরেশনের ডিস্ট্রিক্ট -২৪ এর কাউন্সিলম্যান উপ-নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক মোহাম্মদ সাবুল উদ্দিনের ফান্ড রাইজিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জ্যামাইকা হিলসাইডের মতিন রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটির সব শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ফান্ড রাইজিং অনুষ্ঠানে কমিউনিটির সব শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন
এ সময় সাবুল উদ্দিন কমিউনিটির সেবায় তাঁরভবিষ্যত কর্ম পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, প্রার্থী হয়ে নির্বাচিত হলে তিনি শিক্ষা, স্বাস্থ্য,আবাসন, ইমিগ্রেন্ট অধিকারসহ বিভিন্ন সমস্যা নিয়ে নিরলস ভাবে কাজ করতে চান।
কমিউনিটি নেতৃবৃন্দ বলেন, নিজেদের যে কোন প্রয়োজনে মুলধারার রাজনীতিবিদ ও আমাদের মধ্যে সেতুবন্ধনের কাজ করেন মোহাম্মদ সাবুল উদ্দিন। তারা বলেন, আমরা সাবুল উদ্দিনের সঙ্গে আছি এবং শেষ পর্যন্ত থাকব। ফান্ড রাইজিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব জ্যামাইকার সভাপতি সৈয়দ বাহালুল উজ্জল,সাধারণ সাধারণ সম্পাদক আব্দুল বাসিত বুলবুল, রাজশাহী সমিতির সাধারণ সম্পাদক মজিদ আকন্দ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট কাজি কামাল,নিউ আমেরিকান ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট আহনাফ আলম,আব্দুল কাদির লিপু, আবু তাহির, কাজি ওয়াহিদ এলিন, মুহিবুল ইসলামসহ অনেকে।