আজিজুল হাকিম স্ত্রী জিনাত হাকিম এবং মোহাইমিন রেদোয়ান হাকিম
করেনা ভাইরাসে আক্রান্ত নাট্যাভিনেতা আজিজুল হাকিমকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতালের পরিচালক এবং প্রধান নির্বাহী আল ইমরান এ তথ্য জানান।
তিনি জানান, আজিজুল হাকিমের শারীরিক অবস্থা এখন জটিল। অবস্থা খারাপের দিকে যাওয়ায় শুক্রবার তাঁকে আইসিইউর লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
মঙ্গলবার নমুনা পরীক্ষায় তাঁর করোনা ভাইরাস সনাক্ত হওয়ার পর বাসায় বসেই চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিচ্ছিলেন। বৃহস্পতিবার রাতে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আজিজুল হাকিমকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
উল্লেখ্য, আজিজুল হাকিমের স্ত্রী জিনাত হাকিম এবং মোহাইমিন রেদোয়ান হাকিমও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকৎসাধীন আছেন।
।