পাবনায় আব্বাস আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
পাবনার আটঘরিয়া আব্বাস আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন
পাবনার আটঘরিয়া আব্বাস আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা তানভীর ইসলাম।
বিশ্ব বাংলা টেলিভিশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী আব্দুল আলীম খান আকাশের সার্বিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম,আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম বাসিত, মরহুম আব্বাস আলী খানের ছেলে আব্দুল মজিদ।
রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আটঘরিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন খান, আটঘরিয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রানা প্রমুখ।
ধলেশ্বার সোনালী সংঘ আয়োজিত এই নক আউট টুর্নামেন্টে ১৬টি দল অংশ নেবে। উদ্বোধনী খেলায় পাবনা সদর উপজেলার কারারগ্রাম সোনালী সংঘ চাটমোহর উপজেলার চিনাই ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে।
শিবলী জুবায়ের, ঢাকা।
।