শনিবার, ০১ মার্চ, ২০২৫
নাচ, গান, শুভেচ্ছা বক্তৃতা, কেক কাটা আর নৈশভোজের মধ্য দিয়ে নিউইয়র্ক থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা বিডিইয়র্ক এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত বুধবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের শেফ”স মহল রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন বীর মুক্তিযোদ্ধাগণ, কূটনীতিক,লেখক, সাহিত্যিক, সাংবাদিক,রাজনীতিবিদ,শিক্ষক, শিল্পীসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।