মঙ্গলবার, ০৬ মে, ২০২৫
নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটির প্রিয়মুখ, বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, শাহ নেওয়াজ গ্রুপের চেয়ারম্যান, আজকাল সম্পাদক শাহ নেওয়াজ বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের এই মাদার সংগঠনের ২০ হাজার সদস্য চলতি বছরের প্রথম দিকে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কার্যকরি কমিটি নির্বাচিত করে।
ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ কমিউনিটির স্বনামধন্য ব্যাক্তিত্ব শাহ নেওয়াজ বলেন, প্রায় শূন্য হাতে এই যুক্তরাষ্ট্রে এসেছিলাম। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আজ থেকে এই সোসাইটির কল্যাণে নিজেকে শপে দিলাম। বাংলাদেশিদের প্রিয় সংগঠনকে এগিয়ে নিতে সব ধরনের প্রচেষ্টা আমার থাকবে।ট্রাস্টি বোর্ডের অন্য সদস্যরা হলেন আতাউর রহমান সেলিম আখতার হোসেন, কাজী আজহারুল হক মিলন, আব্দুর রহিম হাওলাদার,ফখরুল ইসলাম দেলোয়ার, আতোয়ারুাউল আলম. জোনায়েদ চৌধুরী, আহসান হাবিব, আজিমুর রহমান বোরহান, কাজী আজম, ডাঃ এনামুল হক ও নাঈম টুটুল।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।