বাংলাদেশের আন্তর্জাতিক শিল্পী, দেশ বরেন্য সংগীত শিল্পী রুনা লায়লার ৬৮ তম জন্মদিন আজ । বাংলা, হিন্দি, উর্দু,ইংরেজিসহ ১৮টি ভাষায় প্রায় দশ হাজার গান গেয়ে এ মহান কন্ঠ শিল্পী সংগীতের ভূবনকে আলোকিত করেছেন।
তাঁর সুরেলা কন্ঠ দিয়ে তিনি সারা বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। দেশে চলচ্চিত্র, পপ ও আধুনিক গানে তিনি বিখ্যাত এবং অপ্রতিদ্বন্ধি। তবে দেশের বাইরে গজল শিল্পী হিসেবে তাঁর সুখ্যাতি রয়েছে। তদানিন্তন পাকিস্তানে রুনা লায়লার সংগীত জীবন শুরু এবং খ্যাতি অর্জন করলেও বাংলাদেশ স্বাধীন হলে তিনি চলে আসেন। বাংলাদেশের মানুষ তাঁর এ সিদ্ধান্তকে শ্রদ্ধার চোখে দেখেন। শিল্পী রুনা লায়লা স্বাধীনতা পদকসহ সাতবার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছেন। এছাড়া পেয়েছেন বহু আন্তর্জাতিক পুরষ্কার।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক ।